বিশ্বকাপ ফুটবল ২০২৬
মুসলিম ফুটবলারদের স্মরণীয় একদিন
গোল করলেন ইয়ামাল ও সালাহ, পোস্টের নিচে আলী রেজার প্রতিরোধ
Printed Edition
ভ্যাঙ্কুভার থেকে মিয়ামি। লস অ্যাঞ্জেলেস থেকে আটালান্টা। পরশু রাতে কানাডা ও যুক্তরাষ্ট্রের এই ৪ স্টেডিয়ামে হয়েছে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ। চার ম্যাচের তিন ম্যাচে প্রতিপক্ষ ছিল মুসলিম দেশ। এতে সৌদি আরব হারলেও ড্র করেছে ইরান। আর জয় নিয়ে মাঠ ছেড়েছে মিসর। বিশ্বকাপ ইতিহাসে মিসরের প্রথম জয়। তাদের ৩-১ গোলে জয় নিউজিলান্ডের বিপক্ষে। ইরান গোলশূন্যতে ড্র করেছে বেলজিয়ামের সাথে। সুতরাং খেলা শেষে এই দুই দেশের মুসলিম ফুটবলারদের উল্লাস দেখেছেন দর্শকরা। সৌাদি আরব স্পেনের কাছে ০-৪ গোলে হেরেছে। স্বাভাবিকভাবেই সৌদি আরবের খেলোয়াড়দের মন খারাপ। তবে তাদের বিপক্ষে যিনি প্রথম গোল করেছেন তিনি লামিনে ইয়ামাল। তিনি একজন মুসলমান। মিসরের পক্ষে মোহাম্মদ সালাহ যেমন গোল করেছেন, তেমনি ইরানের গোলরক্ষক আলী রেজা বেইনারভান্দের অসাধারণ বেশ কয়েকটি সেভে ড্র করেছে ইরান। সে সাথে কেপ ভার্দে ২-২ গোলে ড্র করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সাথে। সেই ভার্দের দুই ফুটবলার নুনো ডি কস্তা এবং দিনেই বরগাস ধর্মপ্রাণ মুসলমান ফুটবলার। আটলান্টিক মহাসাগরের পূর্ব পাড়ের এই আগ্নেয়গিরির লাভা থেকে সৃষ্ট দ্বীপটিতে ২.৮ শতাংশ মুসলমানের বসবাস।
বিশ্ব ফুটবলের আগামীর মেসি বলা হচ্ছে লামিনে ইয়ামালকে। ১৮ বছর বয়সী এই অ্যটাাকিং মিডফিল্ডার ইনজুরির সাথে লড়ছেন। প্রথম ম্যচে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের জার্সিতে বেশিক্ষণ মাঠে ছিলেন না ইয়ামাল। গত পরশু ম্যাচে তিনি শুরুর একাদশে। এবং ১০ মিনিটেই তার গোল। বার্সেলোনার এই ফুটবলারের এটিই প্রথম বিশ্বকাপে গোল। ১৮ বছর ৩২৩ দিন বয়সে তার এই গোল। গোল দিয়েই সিজদায় লুটিয়ে পড়েন তিনি।
এই ক্ষেত্রে এগিয়ে কালো মানিক খ্যাত ব্রজিলের পেলে। তিনি ১৭ বছর ৮ মাস বয়সে গোল করেছিলেন ওয়েলসের বিপক্ষে। সেটি ছিল ১৯৫৮ সালের বিশ্বকাপে। এ দিকে ৯২ বছরের অপেক্ষার পর বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর। তাদের ৩-১ গেলে জয় নিউজিল্যান্ডের বিপক্ষে। গোল করেছেন মোহাম্মদ সালাহ। এতে এবারের বিশ্বকাপে অন্য তারকাদের পশে চলে এলেন তিনি। এবারের বিশ্বকাপে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হলান্ডরা গেল পেয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে গোল তাদের কাতারে চলে এলেন সালাহ।
নানা জটিলতার মধ্য দিয়েই এবারের বিশ্বকাপে খেলছে ইরান। এই সমস্যা উড়িয়ে তারা এখনো অপরাজিত। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে ২-২ গোলে ড্র করার পর গত পরশু গোলশূন্যতে ড্র করেছে বেলজিয়ামের সাথে। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দলের বিপক্ষে ইরানিদের এই ড্রয়ের পুরো কৃতিত্ব গোলরক্ষক আলী রেজা সাফার বেইরানভান্ট। বেলজিয়ামের সাতটি গোল প্রচেষ্টা রুখে দিয়েছেন তিনি। ফলে হয়েছেন ম্যাচ সেরাও।
এবারের বিশ্বকাপে একের পর এক চমক দেখাচ্ছে কেপ ভার্দে। প্রথম ম্যাচে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নকে গোলশূন্যতে রুখে দেয়া। পরের ম্যাচে ১৯৩০ ও১৯৫০ সালের বিশ্বকাপ জয় উরুগুয়ের সাথে ২-২ গোলে ড্র করা। দলের ফরোয়ার্ড নুনো ডি কস্তা এবং ডিফেন্ডার দিনেই বরগাস মুসলিম ফুটবলার। বারগাস উরুগুয়ের বিপক্ষে প্রথম একাদশে খেললেও নুনো ডি কস্তা বদলি হিসেবে খেলতে নামেন।