১৭০ এ নেমে এল কোচের সংখ্যা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ দলের কোচ হওয়ার জন্য আবেদন জমা পড়া অব্যাহত আছেই। গতকাল পর্যন্ত প্রায় তিন শ’ কোচ আবেদন করেছেন জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীদের কোচ হতে। গতকালই কোচদের আবেদনপত্র যাচাই করে তা ১৭০ এ নামিয়ে আনা হয়েছে। সূত্র মতে, কিছু কিছু কোচ আবেদন করেছেন যাদের প্রো-লাইসেন্স নেই। তাই তাদের বাদ দেয়া হয়েছে।