বিশ্বরেকর্ড প্রিয়ান্দানার
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের ঘরোয়া টি-২০ ক্রিকেটে প্রথম বোলার হিসেবে এক ওভারে পাঁচ উইকেট নেয়ার বিরল কীর্তি দেখিয়েছেন বাংলাদেশের আল আমিন। টাইগার এই পেসারের পর ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ওভারে পাঁচ উইকেট নেন অভিমন্যু মিঠুন। দুটোই ছিল স্বীকৃত টি-২০ ক্রিকেটে। এবার সেই বিরল রেকর্ড প্রধমবার ধরা দিলো আন্তর্জাতিক অঙ্গনে। কম্বোডিয়ার বিপক্ষে গত পরশু টি-২০তে স্রেফ এক ওভারই করলেন গেডে প্রিয়ান্দানা। তাকেই বিশ্ব ক্রিকেটে আলোড়ন ফেলে দিলেন ইন্দোনেশিয়ার এই ক্রিকেটার। এক ওভারে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-২০তে রেকর্ডের পাতায় জায়গা করে নিলেন প্রিয়ান্দানা। পুরুষ ও নারী আন্তর্জাতিক ক্রিকেট মিলে এই সংস্করণে ওভারে পাঁচ উইকেট নিতে পারেননি আর কোনো বোলার।