হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন
Printed Edition
আন্তর্জাতিক অঙ্গনে আবারো উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে হামদর্দ বাংলাদেশ।
এই গৌরবময় অর্জনে নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন। স্বাস্থ্যখাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই অর্জনে ভূষিত করা হয় অধ্যাপক কামরুন নাহার হারুনকে। এর মাধ্যমে সাফল্যের মুকুটে আরো একটি পালক যুক্ত হলো হামদর্দ বাংলাদেশের।
সম্প্রতি সিঙ্গাপুরের মর্যাদাপূর্ণ মেরিনা বে কনভেনশন সেন্টারে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অধ্যাপক অধ্যাপক কামরুন নাহার হারুনের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লি ড. হাকিম মো: ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি এ অর্জনকে দেশের প্রাকৃতিক চিকিৎসাপদ্ধতির এক ঐতিহাসিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। বিজ্ঞপ্তি।