বাঘড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মুনীরুল, সেক্রেটারি খাইরুজ্জামান
Printed Edition
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। উপজেলা জামায়াতের আমীর টি এম বেলাল হুসাইন ও সেক্রেটারি নুরুজ্জামান মীর নবগঠিত এ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা মুনীরুল ইসলাম এবং সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিল খান। সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন খাইরুজ্জামান রুবেল এবং সহ-সেক্রেটারি হিসেবে রয়েছেন শামসুল হক। এছাড়া বায়তুলমাল সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুক্তার খান, তারবিয়াত সম্পাদক মোশাররফ খান, সমাজকল্যাণ সম্পাদক ইউসুফ হোসেন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন এবং যুব বিভাগের দায়িত্বে রয়েছেন মশিউর রহমান সোহাগ।
নবনির্বাচিত নেতারা জানান, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো সুসংগঠিত করা, ইসলামী, সামাজিক ও মানবিক কার্যক্রম জোরদার করা এবং জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখাই হবে তাদের প্রধান অগ্রাধিকার।