মাসুদ রানাকে খাদ্যে ফিরোজ সরকারকে পরিসংখ্যানে বদলি
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো: ফিরোজ সরকারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে বদলি করেছে সরকার। পৃথক আদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো: মাসুদ রানাকে খাদ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বদলি করা হয়।
পাঁচ মাস আগে গত বছরের ১ ডিসেম্বর খাদ্য মন্ত্রণালয়ে যোগ দেন ফিরোজ সরকার। এর আগে তিনি খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অন্য দিকে আবু তাহের মো: মাসুদ রানা গত বছরের ৮ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন।