হাবিপ্রবি ক্যাম্পাসে বেড়েছে কুকুরের উপদ্রব
Printed Edition
হাবিপ্রবি প্রতিনিধি
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে সম্প্রতি বেড়েছে কুকুরের উপদ্রব। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যেই দুই শিক্ষার্থী কুকুরের আক্রমণের শিকার হয়েছেন।
ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হল, অ্যাকাডেমিক ভবন ও খেলার মাঠের আশপাশে দলবদ্ধভাবে বসে থাকে কুকুরগুলো। সন্ধ্যা হলে কুকুরের আক্রমণের শঙ্কা আরো বৃদ্ধি পায় বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
দুর্ঘটনা রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সাথে এসব কুকুর নিয়ন্ত্রণের উদ্যোগ এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: নওশের ওয়ান বলেন, ‘আমরা ইতোমধ্যে কয়েকবার এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। আমরা কুকুরগুলোকে ক্যাম্পাস থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় যোগাযোগ অব্যাহত রেখেছি।