ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত
Printed Edition
দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের দেশীয় ব্রাণ্ড ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় তাদের পুরস্কৃত করা হয়। সম্প্রতি ‘অর্জনই আমাদের অঙ্গীকার’ স্লোগানে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে ‘ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’ এ তাদের এই সম্মাননা দেয়া হয়। তাদের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় দিনব্যাপী ওই অনুষ্ঠানে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো: ফিরোজ আলমসহ ঊর্র্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।