পররাষ্ট্রমন্ত্রীর সাথে নিউ ইয়র্কে আঙ্কটাড মহাসচিবের ঊৈাশ

Printed Edition
back-1
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে আঙ্কটাড সেক্রেটারি জেনারেল রেবেকা গ্রিনস্প্যান সাক্ষাৎ করেন : পিআইডি

নয়া দিগন্ত ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন জাতিসঙ্ঘের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান। নিউ ইয়র্কের জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী মিশনে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠককালে মধ্যপ্রাচ্যে চলমান সঙ্ঘাতের প্রেক্ষাপটে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন খলিলুর রহমান ও রেবেকা গ্রিনস্প্যান। তারা মনে করেন, চলমান সঙ্ঘাত বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। আন্তর্জাতিক বাণিজ্যে বিঘœ ও জ্বালানি বাজারের অস্থিরতা এরই মধ্যে উন্নয়নশীল দেশ, বিশেষ করে দরিদ্রতম দেশগুলোকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। সংশ্লিষ্ট সব পক্ষকে পরবর্তী উত্তেজনা পরিহার করতে এবং জরুরিভিত্তিতে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানান তারা।

রেবেকা গ্রিনস্প্যান-এর আগে কোস্টারিকার ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন। তিনি জাতিসঙ্ঘের মহাসচিব পদের প্রার্থী। অন্যদিকে জাতিসঙ্ঘের ৮১তম অধিবেশনের সভাপতি পদের প্রার্থী খলিলুর রহমান। তারা নিজ নিজ প্রার্থিতা নিয়েও আলোচনা করেন বৈঠকে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।