গোমস্তাপুরের বাংগাবাড়িতে মাদকবিরোধী মানববন্ধন

Printed Edition
bangla-3
গোমস্তাপুরের বাংগাবাড়িতে মাদকবিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাংগাবাড়িতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংগাবাড়ি মাদক নির্মূল কমিটির আয়োজনে গতকাল শনিবার বিকেলে বাংগাবাড়ি বাজারে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় মেসবাহুল হক বুলেট। বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মুনিরুল ইসলাম, বাংগাবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা আব্দুল গনি, বাংগাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, আব্দুল রাকিব, নুইমুদ্দিন হাজী, শিক্ষক লিটন, বিএনপির ইউনিয়ন কমিটির সভাপতি রফিকুল ইসলাম রাজ, শিক্ষক রুহুল আমিন, বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোস্তকিম হোসেন প্রমুখ। গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা।