সেনাবাহিনীর অভিযান
পাকিস্তানে ভারত সমর্থিত ২২ বিদ্রোহী নিহত
Printed Edition
পাকিস্তান টুডে
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর এক যৌথ অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিদ্রোহীরা পালানোর চেষ্টা করার সময় এলোপাতাড়ি গুলি ছুড়লে ১০ বছর বয়সী এক শিশু নিহত হয়।
গতকাল শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, ‘ফিতনা আল-খাওয়ারিজ’ বা ভারত সমর্থিত বিদ্রোহীদের উপস্থিতির খবর পেয়ে এই সুনির্দিষ্ট অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নিহত বিদ্রোহীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আইএসপিআরের বিবৃতিতে আরো জানানো হয়েছে, নিহত বিদ্রোহীরা ওই এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। বর্তমানে ওই অঞ্চলে অন্য কোনো ‘খারেজি’ বা বিদ্রোহী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিতে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে।