ঢাবিতে আজ অনুষ্ঠিত হচ্ছে উ.ও.ঠ.অ টহনড়বিফ : নারী নেতৃত্ব ও উদ্ভাবনের মঞ্চ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (DUCC) উদ্যোগে এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি উপস্থাপনায় D.I.V.A Unbowed আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দিনব্যাপী এই আয়োজনে নারী উদ্যোক্তা, বিভিন্ন খাতের পেশাজীবী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের Drive, Innovate, Venture, and Achieve (D.I.V.A) চেতনাকে উদযাপন করা হবে। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হবে এক প্রাণবন্ত মিলনমেলায়, যেখানে থাকবে অনুপ্রেরণামূলক বক্তৃতা, জ্ঞানগর্ভ আলোচনা এবং নারী উদ্যোক্তাদের বিভিন্ন স্টল; যা তৈরি করবে একটি সমৃদ্ধ নেটওয়ার্কিং ও শেখার পরিবেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন Monoshita Ayruani (Founder, Shape), Tanjila Binte Hassan (Content Manager, Airwork Al) Ges Masha Islam (Singer-songwriter and Vocal Artist)। তারা তাদের অভিজ্ঞতা ও ভাবনা শেয়ার করে তরুণদের উদ্যোক্তা ও নেতৃত্বের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবেন।
এ উদ্যোগের মাধ্যমে DUCC নারী উদ্যোক্তাদের এগিয়ে নেয়া এবং তরুণদের মাঝে উদ্ভাবন, আত্মবিশ্বাস ও নেতৃত্বের চর্চা আরো জোরদার করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।