বিআইআইটি পাবলিকেশন্সের ২টি বইয়ের মোড়ক উন্মোচন
Printed Edition
বিআইআইটি পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত নাগিব মাহফুজের ‘আরশের সামনে’ এবং আল্লামা ড. ইউসুফ আল কারযাভীর ‘মুসলিম সমাজে অমুসলিম নাগরিক’- গ্রন্থ দু’টির মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। গ্রন্থ দু’টি অনুবাদ করেছেন যথাক্রমে সাংবাদিক আনোয়ার হোসাইন মঞ্জু এবং অধ্যাপক ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী। বিআইআইটি পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. এম আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. কে আহমেদ আলম, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এর একাডেমিক ফেলো ড. মুমতাহিনা, একাডেমিয়া পাবলিশিং হাউজ লিমিটেডের ডেপুটি ডিরেক্টর ড. সৈয়দ শহীদ আহমদ এবং ইকবাল গবেষক আবদুল কাদের জিলানী প্রমুখ। বিজ্ঞপ্তি।