বেগম রোকেয়া সর্দার

Printed Edition

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া সর্দার (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের বাসিন্দা, দেওয়ানগঞ্জ প্রতিবন্ধী শিশু শিক্ষা ও পরিচর্যা সমিতির (প্রশিপস) চেয়ারম্যান মো: রফিকুল ইসলামের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, বেগম রোকেয়া সর্দার দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তার মেয়ে রিশতা ইসলাম নয়া দিগন্তকে জানান, বাংলাদেশ মেডিক্যাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি ইন্তেকাল করেছেন। রোকেয়া সর্দার কয়েক দশক ধরে দেওয়ানগঞ্জ প্রতিবন্ধী শিশু শিক্ষা ও পরিচর্যা সমিতির (প্রশিপস) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা।