তিলোত্তমা চট্টগ্রামকে নিবন্ধন হস্তান্তর

Printed Edition

পরিবেশ ও সমাজ সচেতনামূলক সংস্থা হিসেবে সরকারের নিবন্ধন পেয়েছে তিলোত্তমা চট্টগ্রাম। তাদের এই নিবন্ধনপত্র হস্তান্তর করেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: ফরিদুল আলম। তিলোত্তমা চট্টগ্রামের পক্ষে এই নিবন্ধনপত্র গ্রহণ করেন সংস্থার সভাপতি সাহেলা আবেদীন (রীমা)। এ সময় আরো উপস্থিত ছিলেন তিলোত্তমা চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ, অর্থ সম্পাদক মোহাম্মদ মোজাহেরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।