বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো উদ্বোধন

Printed Edition
Back-1
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ২য় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো উদ্বোধন করেন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা, কুড়িল, ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল শিল্পের সবচেয়ে বিশেষায়িত আন্তর্জাতিক প্রদর্শনী ‘২হফ ইধহমষধফবংয ঈযরহধ এৎববহ ঞবীঃরষব ঊীঢ়ড়-ইঈএঞঢ ২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠান।

প্রদর্শনীটি আয়োজন করেছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড এবং সহআয়োজক হিসেবে রয়েছে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, সাপোর্টেড পার্টনার হিসেবে রয়েছে অ্যাম্বাসি অব দ্য পিপলস রিপাবলিক অব চায়না, বিজিএমইএ, বিজিবিএ, জেসিআই নলেজ পার্টনার এবং শাংহাই কাইমেট উইক এই প্রদর্শনীর সহযোগী অংশীদার হিসেবে যুক্ত আছে।

প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বিশেষ অতিথি ছিলেন ইয়াও ওয়েন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত; হান কুন, সভাপতি চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ; লিসা লু, সহসভাপতি ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ; শাহ রায়ীদ চৌধুরী, পরিচালক, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন; মোহাম্মদ খোরশেদ আলম, সভাপতি বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; মো: আব্দুল হামিদ পিন্টু, সভাপতি বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন এবং মো: ফয়েজুল আলম, ব্যবস্থাপনা পরিচালক সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।