এসএসসি পরীক্ষার প্রস্তুতি : ইসলাম শিক্ষা

দ্বিতীয় অধ্যায় শরিয়তের উৎস

Printed Edition
syllbus-1
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : ইসলাম শিক্ষা

মুহাম্মদ মিজানুর রহমান

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর ।

সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস’ থেকে আরো ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

২০। মক্কা শরিফকে বলা হয়েছে-

ক. ইবাদতখানা

খ. পবিত্র

গ. বালাদুল আমিন

ঘ. মাফ পাওয়ার স্থান

২১। ‘জীবনের প্রতিটি মুহূর্ত অতি মূল্যবান’ ইহা পবিত্র কুরআনের কোন সূরার শিক্ষায় বলা হয়েছে?

ক. সূরা ইন্শিরাহ

খ. সূরা আদ্দুহা

গ. সূরা আত্তীন

ঘ. সূরা আল কাদর

২২। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল-

ক. উম্মে আবদ

খ. উম্মে আয়মন

গ. উম্মে জামিল

ঘ. উম্মে রুম্মান

২৩। শরিয়তের মূল উৎস-

ক. ইজমা খ. হাদিস

গ. কিয়াস ঘ. কুরআন

২৪। কোন যুদ্ধে অনেক হাফিজ সাহাবি শাহাদতবরণ করেন?

ক. ইয়ামামার যুদ্ধে

খ. ওহুদ যুদ্ধে

গ. বদর যুদ্ধে

ঘ. হুনায়নের যুদ্ধে

২৫। সম্পূর্ণ কুরআন কোন রাতে নাজিল হয়?

ক. মিরাজের রাতে

খ. কদরের রাতে

গ. শবেবরাতের রাতে

ঘ. আরাফার রাতে

২৬। লাওহে মাহফুজ হতে সম্পূর্ণ কুরআন মাজিদ একই সাথে নাজিল হয়-

ক. আরশে আজিমে

খ. হেরা গুহায়

গ. বায়তুল ইযযাহ নামক স্থানে ঘ. পঞ্চম আকাশে

২৭। হাশরের ময়দানে প্রত্যেকের নিজস্ব আমলনামা প্রত্যক্ষ করবে। এটি কোন সূরার শিক্ষা?

ক. ইনশিরাহ

খ. আত্ তীন

গ. দোহা

ঘ. যিলযাল

২৮। আহসানা শব্দের অর্থ কী?

ক. পরিজন

খ. অনুগ্রহ করলেন

গ. সমগ্র সৃষ্টি

ঘ. প্রয়োজন

উত্তর : ২০. গ, ২১. ক, ২২. গ, ২৩. ঘ, ২৪. ক, ২৫. খ, ২৬. গ, ২৭. ঘ, ২৮. খ।