খাদ্য প্রতিমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
Printed Edition
বাসস
খাদ্য প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী এমপির সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মঙ্গলবার সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর নিজ দফতরে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে খাদ্য মন্ত্রণালয়ে স্বাগত জানান। এ সময় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, ইকোনমিক অফিসার রিচার্ড রাসমুসেন, খাদ্য সচিব মো: ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।