ওমরাহ করতে গেছেন নাহিদ ইসলাম
Printed Edition
ঢাবি প্রতিনিধি
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গত ৩০ মার্চ রাত সাড়ে ৩টার ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। গতকাল সোমবার সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকালে পৌঁছালে প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা নাহিদ ইসলামকে স্বাগত জানান।
স্বস্ত্রীক ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল এনসিপি আহ্বায়কের দেশে ফেরার কথা রয়েছে। ঢাকা ত্যাগের আগে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তার বার্তা প্রেরকের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চান।