কুষ্টিয়ায় প্রেস ক্লাবে সাংবাদিকদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ

Printed Edition

কুষ্টিয়া প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছর ন্যায় এবারো কুষ্টিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সদস্যদের মধ্যে ঈদসামগ্রী (উপহার) বিতরণ করা হয়েছে। গত সোমবার রাতে কুষ্টিয়া প্রেস ক্লাব এম এ রাজ্জাক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ঈদের বাজার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, ক্লাবের সাবেক সহসভাপতি সদস্য লুৎফর রহমান কুমার ও দফতর সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম। ক্লাবের ১২০ জন সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।