নয়া দিগন্ত প্রেস শাখায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

Printed Edition
3rd-2
নয়া দিগন্ত প্রেস শাখার ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সালাহউদ্দিন মুহাম্মদ বাবর : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

ঢাকার জুরাইনে নয়া দিগন্ত প্রেসে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নয়া দিগন্ত প্রেস ইনচার্জ বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মো: মেজবাহ উদ্দিন মির্জা হেলাল , এজিএম সার্কুলেশন, মো: আজহারুল ইসলাম, অ্যাডমিন অ্যান্ড এইচআর। মো: কামরুল হাসান, বিশিষ্ট সমাজসেবক,অধ্যক্ষ মাওলানা যাকির হুসাইন, শিক্ষাবিদ ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- মো: মোশারফ হোসেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডিপিপি, স্টোর অফিসার মাওলানা আব্দুল হামিদ, মেশিন ইনচার্জ বেলায়েত হোসেন, শাহীন আলম, আব্দুল বাতেনসহ কর্মচারীরা।