আবার নিষিদ্ধ মরিনহো
Printed Edition
ক্রীড়া ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কয়েকদিন আগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে গিয়েছিল বেনফিকা। কিন্তু শিবিরের হয়ে সেখানে যেতে পারেননি পর্তুগালের ক্লাবটির কোচ হোসে মরিনহো। রেফারির সমালোচনা করায় প্লে-অফের ফিরতি লেগে নিষেধাজ্ঞা পেয়েছিলেন বেনফিকা কোচ। এবার পর্তুগালের ঘরোয়া লিগে পোর্তোর বিপক্ষে খেলার পর দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। ৯১ মিনিটে প্রতিপক্ষ পোর্তোর বেঞ্চের দিকে বল কিক মেরে বসেন মরিনহো। এরপর লাল কার্ড দেখেন বেনফিকা কোচ। পরবর্তীতে মরিনহোকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়।