রহনপুরে ধানের শীষের জনসভা অনুষ্ঠিত
Printed Edition
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে রহনপুরে ধানের শীষের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌর বিএনপির সাবেক নেতা আশরাফুল ইসলাম।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম। তিনি বলেন, ভোটাধিকার ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে। জনগণের শক্তিই বিএনপির সবচেয়ে বড় ভরসা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশাদুল্লাহ আহমদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। বক্তারা আগামী ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ এবং ধানের শীষে ভোট দেয়ার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।