নোয়াখালীতে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণ
Printed Edition
নোয়াখালী অফিস
নোয়াখালীর হাতিয়াতে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নেয়ার পর স্বামী পরিত্যক্তা এক নারী (৩০) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার আগে বুধবার রাতে এ ঘটনায় তিনজনকে আসামি করে ভুক্তভোগী নারী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তিন সন্তানের জননী এবং স্বামী পরিত্যক্তা। কিছুদিন আগে ওই নারী তার পরিচিত এক ব্যক্তিকে তার জন্য নতুন করে আরেকটি পাত্র ঠিক করে দিতে বলেন। পরে ওই ব্যক্তি একটি মোবাইল নম্বর দিয়ে তার সাথে যোগাযোগ করতে বলেন। যোগাযোগ করলে ওই ব্যক্তি বিয়ের কথা বলে বাইরে দেখা করার প্রস্তাব দেয় এবং জানায় তাকে খালার বাসায় নিয়ে যাবে। বিয়ের প্রলোভনে মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তি আফাজিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে নারীকে নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকার একটি তরমুজ ক্ষেতের পাহারার টংঘরে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা আরো দু’জনসহ তিনজন মিলে তাকে আটকে রেখে ধর্ষণ করে। ভুক্তভোগী নারী অভিযুক্তদের মধ্যে একজনের নাম-পরিচয় পুলিশকে জানিয়েছেন। তবে বাকি দু’জনের পরিচয় তিনি জানাতে পারেননি।