মহাখালী সাততলা বস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির একটি বাসায় ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: ইকবাল হোসেন (৩৫) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
হাসপাতালে নিয়ে আসা নিহতের শ্যালক জীবন বলেন, আমার দুলাভাই বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেশনের ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। শনিবার দুপুরের দিকে মহাখালী সাততলা বস্তির ভাড়া বাসায় ইলেকট্রিকের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।