নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন জমা
Printed Edition
সিংড়া (নাটোর) সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। সোমবার দুপুর ১২টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ফয়জুননেছা পুতুল, সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসারুজ্জামান।
এদিকে একই কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী (অব:) অধ্যাপক সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শূরা সদস্য আফসার আলী, উপজেলা জামায়াতের আমির আ. ব. ম আমানুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক এন্তাজ আলী, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ প্রমুখ।