প্রকাশিত খবরের প্রতিবাদ
Printed Edition
ঢাকার মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির বিষয়ে শীর্ষ নিউজ ডটকমের অনলাইন, ডিজিটাল ভার্সন ও প্রিন্ট ভার্সনে ‘শিক্ষামন্ত্রীর এক ফোনেই কোটি টাকা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছেন কমিটির সভাপতি হামিদুল হক মানিক। এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, খবরটি সর্বৈব মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। অ্যাডহক কমিটি অনুমোদনে শিক্ষামন্ত্রী ও তার পিএসের সাথে টাকা লেনদেন সম্পর্কিত বিষয়ে আমার এবং আমার প্রতিনিধির কোনো কথাই হয়নি। জেলা প্রশাসক ঢাকা এবং বিভাগীয় কমিশনার ঢাকা কর্তৃক নিয়ম অনুযায়ী সব কার্যাদি সম্পন্ন করে শিক্ষা বোর্ডে কমিটি অনুমোদনের জন্য প্রেরণ করে। বোর্ড চেয়ারম্যান কমিটি অনুমোদন দেন। পরবর্তীতে একটি স্বার্থান্বেষী মহল শিক্ষামন্ত্রী ও তার পিএসকে ভুল বুঝানোর চেষ্টা করলে মন্ত্রী মহোদয় প্রথমে কমিটি স্থগিত করে আবার তা অনুমোদনের নির্দেশ দেন। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের মিথ্যা ও বানোয়াট খবর দেশের ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে জড়িত শিক্ষক-শিক্ষার্থীর সুনাম ক্ষুণœ হয়েছে। বিজ্ঞপ্তি।