৩৯ বছরে প্রথম জয় মোজাম্বিকের
Printed Edition
ক্রীড়া ডেস্ক
আফ্রিকা কাপ অব নেশন্সে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে গ্যাবনকে ৩-২ ব্যবধানে হারিয়েছে মোজাম্বিক। এই ম্যাচের আগে মূল পর্বে খেলা ১৬ ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি আফ্রিকার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত দেশটি। অবশেষে দীর্ঘ ৩৯ বছরের অপেক্ষা অবসান ঘটিয়ে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম জয় পেয়েছে মাম্বাসরা। অপর ম্যাচে ১-১ গোলে ড্র করেছে আইভরিকোস্ট ও ক্যামেরুন। সুদান ১-০ তে হারায় ইকোটরিয়াল গিনিকে।