বিএমইউর বহির্বিভাগে অনলাইন টিকিটের মাধ্যমে ১ দিনে ২ হাজার ৩৫৫ জনের চিকিৎসা গ্রহণ

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগে গতকাল রোববার অনলাইন টিকিটের মাধ্যমে দুই হাজার তিনশত পঞ্চান্ন জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। বিএমইউয়ের বহির্বিভাগ-১ এবং বহির্বিভাগ-২ এ রোগীরা এই চিকিৎসাসেবা গ্রহণ করেন। সম্মানিত রোগীরা বিএমইউর ওয়েবসাইট (িি.িনসঁ.ধপ.নফ) থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে টিকিটের মূল্য পরিশোধ করে এই সুবিধা নিতে পারছেন। এতে রোগীদের লাইনে দাঁড়িয়ে থেকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ সহ্য করে বহির্বিভাগের টিকিট ক্রয় করার প্রয়োজন হচ্ছে না। দিন দিন এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে। রোববার সকালে এই কার্যক্রম পরিদর্শন করেন বিএমইউর ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, পরিচালক (আইসিটি সেল) অধ্যাপক ডা: এ কে এম আখতারুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি।