আইএফআইপিএলসির পরিচালনা পর্ষদের সভা
Printed Edition
ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির (আইএফআইপিএলসি) পরিচালনা পর্ষদের ৩৭৭তম সভা বুধবার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান এস এম বখতিয়ার আলম এতে সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে পর্ষদের ভাইস চেয়ারম্যান আবুল কাসেম হায়দার ও মোসতানছের বিল্লাহ, স্বতন্ত্র পরিচালক ছায়েমা আক্তার, এফসিএ, দৌলতুন নাহার খানম ও শফিকুল মাওলা এবং আইএফআইপিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।