থ্যালাসেমিয়া হাসপাতালে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১০ লাখ টাকার অনুদান প্রদান

Printed Edition
artho-4
থ্যালাসেমিয়া হাসপাতালে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১০ লাখ টাকার অনুদান প্রদান

বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালে অসহায় গরিব রোগীদের চিকিৎসার্থে এবং হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রমকে প্রসারিত করার লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ১০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ১২ মার্চ ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের পক্ষ থেকে ওই চেক প্রদান করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের নির্বাহী পরিচালক ডা: এ কে এম একরামুল হোসাইন স্বপনের কাছে উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ এবং ব্যাংকের জেএভিপি, জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে এম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।