এনআরবিসি ব্যাংকে কর্মশালা অনুষ্ঠিত

Printed Edition

বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত আমদানি ও রফতানির অনলাইন মনিটরিং সিস্টেমে রিপোর্টিং বিষয়ে কর্মশালার আয়োজন করে এনআরবিসি ব্যাংক। রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে হিউম্যান রিসোর্স অ্যান্ড ট্রেনিং ডেভেলপমেন্ট সেন্টারে (এইচআরটিডিসি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো: তৌহিদুল আলম খান। বৈদেশিক মুদ্রা লেনদেনে ঝুঁকি হ্রাসে যথাযথভাবে রিপোর্ট করা, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন, কমপ্লায়েন্স নিশ্চিতকরণ এবং গ্রাহক সেবার মান উন্নয়নে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক তাসফিয়া তানজিম ¯িœগ্ধা এবং উপপরিচালক লায়লা আক্তার। কর্মশালায় ব্যাংকের ইন্টারনাশনাল ডিভিশনের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম, ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা এবং আমদানিকারক ও রফতানিকারক গ্রাহকরা অংশ নেন। বিজ্ঞপ্তি।