জাকির সেতু

শূন্যতার ঈদ

Printed Edition
eid
শূন্যতার ঈদ

ঈদ আসে প্রতি বছর

কষ্ট গ্লানি আর অভিমান বুকে নিয়ে

আমি কাকে বসতে দেব সামনে রাখা

একটি নিঃসঙ্গ চেয়ারে

সেখানে বসার অধিকার যেন মাত্র একজনেরই।

দুঃখ,না অভিমান কাকে ডাকি পাশে?

ভাবতে ভাবতেই ঈদ পেরিয়ে যায় দীর্ঘ পথের মতো নিঃশব্দে।

আমার কিছুই কেনা হয় না— না বাবার পাঞ্জাবি,

না মায়ের শাড়ি, না বোনের কাচের চুড়ি।

গত ঈদেও বাবার শূন্যতায় কেঁদেছিল বাতাস

হয়নি কেনা নতুন জামা ফিরনি,পায়েস ,মাখন কিংবা দধি।

হাজার ক্রোশ উড়ে চলা ক্লান্ত পাখির চোখেও

আমি অভিমান দেখিনি, যত অভিমান জমে আছে

আমার হৃদয়ের গভীরে।