বার্জার পেইন্টসের এমডি হচ্ছেন মহসিন হাবিব ইডি রূপালী হক

Printed Edition

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ২৯ এপ্রিল অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মহসিন হাবিব চৌধুরীকে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগ দেয়ার সিদ্ধান্ত দিয়েছে যা ১ আগস্ট হতে কার্যকর হবে। ওই নিয়োগ ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪ ও বাংলাদেশের প্রযোজ্য অন্যান্য আইন ও বিধিবিধানের অধীন থাকবে।

মহসিন হাবিব চৌধুরী বর্তমানে কোম্পানির চিফ অপারেটিং অফিসার ও পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৯৫ সালে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে যোগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

একই সভায় পরিচালনা পর্ষদ আরো সিদ্ধান্ত নিয়েছে যে, রুপালি হক চৌধুরীকে এক্সিকিউটিভ ডিরেক্টর, বিপিবিএল সাবসিডিয়ারিজ; কো-অর্ডিনেশন ডিরেক্টর, জয়েন্ট ভেঞ্চারস; এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হবে, যা ১ আগস্ট হতে কার্যকর হবে এবং প্রযোজ্য আইন, বিধি ও প্রবিধানের অধীন থাকবে।

মিসেস রুপালি হক চৌধুরী ১ জুলাই ২০০২ এ বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে যোগ দেন এবং ২০০৮ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিজ্ঞপ্তি।