নতুন উচ্চতায় কোহলি
Printed Edition
ক্রীড়া ডেস্ক
লিস্ট ‘এ’ ক্রিকেটে অনন্য উচ্চতায় পৌঁছলেন বিরাট কোহলি। স্পর্শ করলেন ১৬ হাজার রানের মাইলফলক। মাত্র এক রান বাকি ছিল। গতকাল সাত বছর পর বিজয় হাজারে ট্রফিতে অন্ধ প্রদেশের বিপক্ষে খেলতে নেমে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি করেছেন সেঞ্চুরিও। ১০১ বলে করেছেন ১৩১ রান। তার অসাধারণ ব্যাটিংয়ে ভর করে দিল্লি ম্যাচটি জিতেছে চার উইকেটে।