রামুতে বৃদ্ধকে গলা কেটে হত্যা আটক ১
Printed Edition
রামু (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের রামুতে কালু বড়–য়া নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। গত সোমবার ভোরে ফতেখাঁরকুলের ৬ নম্বর ওয়ার্ড পূর্ব মেরংলোয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে গেলে ঘাতক বাবু বড়–য়া প্রকাশ টাম্বু (৩৯) পুলিশকে স্বীকারোক্তি দেয়- তিনি নিজে দা দিয়ে গলা কেটে হত্যা করেছে। নিহত কালু বড়–য়া ও ঘাতক টাম্বু একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নিহতের পুত্রবধূ সুমা বড়–য়া জানান, সকালে প্রতিদিন পূজার জন্য বাড়ি থেকে বের হতেন। আজ সকালেও বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর শুনতে পাই তাকে হত্যা করা হয়েছে। তিনি জানান, ঘাতক টাম্বুর সাথে তাদের কোনো পূর্ব শত্রুতা নেই। কেনো তাকে হত্যা করেছে সেটাও আমরা জানি না।
স্থানীয়রা বলেন, গত ১২ এপ্রিল সকলে আনন্দ পূর্তি করতে গিয়ে মদ্যপান করা অবস্থায় ঘাতক বৃদ্ধকে হত্যা করে।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, অভিযুক্তকে গ্রেফতার করেছি। ঘাতক জানিয়েছে তাদের মধ্যে জমিজমা নিয়ে পূর্বের বিরোধ রয়েছে। আজ ভোরে পূজার জন্য ফুল তুলতে গেলে মদ্যপ অবস্থায় বাগি¦তণ্ডার একপর্যায়ে বৃদ্ধকে গলা কেটে হত্যা করে।