কুয়েত ও ইরাক থেকে কর্মী সরানোর নির্দেশ যুক্তরাষ্ট্রের
Printed Edition
দ্য গার্ডিয়ান
ইরান সমর্থিত মিলিশিয়াদের হামলার আশঙ্কায় প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান ভি২এক্স-কে কুয়েত ও ইরাক থেকে তাদের কর্মীদের দ্রুত সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে মার্কিন সরকার। চারটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দ্য গার্ডিয়ানের খবরের পর এই পদক্ষেপ নেয়া হয়েছে। খবরে জানানো হয়েছিল যে কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটি এবং ইরাকের শহীদ ব্রিগেডিয়ার জেনারেল আলী ফলাইহ বিমান ঘাঁটি ও ইরবিলে ভি২এক্স-এর কর্মীরা অবস্থান করছেন। কর্মীরা অভিযোগ করেছিলেন যে তাদের পর্যাপ্ত নিরাপত্তা নেই এবং কোম্পানি থেকে সরিয়ে নেয়ার বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দেয়া হচ্ছে না। এমনকি মধ্যপ্রাচ্যে অবস্থান করতে তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। ইরাকে অবস্থানরত কর্মীরা জানিয়েছেন তারা ইরানপন্থী গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন এবং গত মার্চে একটি ড্রোন হামলায় একজন কর্মীর মৃত্যু হয়েছে যার লাশ উদ্ধার করা হয়েছে।