রাষ্ট্রপতির ভুয়া প্রজ্ঞাপন নিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে পরিচালক হিসেবে যোগদানের চেষ্টা
Printed Edition
রাষ্ট্রপতির ভুয়া প্রজ্ঞাপন নিয়ে ইরফান জাহান নূর নামে এক ব্যক্তির বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হিসেবে যোগদানের চেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল বিষয়টি সুপার কর্তৃপক্ষের নজরে এলে প্রজ্ঞাপনটি যাচাই-বাছাই করে সত্যতা না পেয়ে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ভুয়া প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের সদয় অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ডা: ইরফান জামান নূর-কে, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (ইগট), ঢাকার সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক (উরৎবপঃড়ৎ) পদে নিয়োগ দেয়া হলো। উল্লেখ্য, ওই ভুয়া প্রজ্ঞাপনে উল্লিখিত ডা: ইরফান জামান নূর এটিই তার আসল নাম কি না এবং তিনি পেশায় চিকিৎসক কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। বিজ্ঞপ্তি।