আসছে ‘ময়না’ টিমের নতুন গান

Printed Edition
bino-2
আসছে ‘ময়না’ টিমের নতুন গান

বিনোদন প্রতিবেদক

চলতি বছরের অন্যতম আলোচিত ও জনপ্রিয় গান ‘ময়না’। গত জুলাইয়ে প্রকাশের পর থেকেই গানটি দর্শক-শ্রোতার মধ্যে ব্যাপক সাড়া ফেলে। কণ্ঠশিল্পী কোনাল ও নিলয়ের গাওয়া এই গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন। সিনেমাটিক আবহে নির্মিত গানটির ভিডিও বানিয়েছেন তানিম রহমান অংশু। মুক্তির পর থেকেই গানটি ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে। বর্তমানে গানটির ভিউ ৬২ লাখ ছাড়িয়ে গেছে। ‘গানচিল মিউজিক’-এর নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান, যা দিয়ে প্রতিষ্ঠানটি মিউজিক ভিডিও নির্মাণে নতুন মাত্রা যোগ করে।

প্রথম গানের ভালো সাফল্যের ধারাবাহিকতায় এবার একই টিম নিয়ে নতুন গানচিত্র আসছে গানচিল মিউজিকে। শিরোনাম ‘ও জান’। আগের মতোই এই গানেও কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। তবে এবার সঙ্গীতায়োজনের জায়গায় এসেছে পরিবর্তন। নতুন গানটি যৌথভাবে সুর করেছেন আভ্রাল সাহির (ঢাকা) ও লিংকন (কলকাতা)। সঙ্গীতায়োজন করেছেন আভ্রাল সাহির। গানটির ভিডিও নির্মাণ করছেন আগের মতোই তানিম রহমান অংশু। নতুন বছরকে বরণ করে নেয়া হবে এই গান দিয়েই। পরিকল্পনা অনুযায়ী, বছরের প্রথম দিনেই গানটি প্রকাশ করা হবে। এটি ‘বাংলা অরিজিনালস’-এর দ্বিতীয় গান। নতুন গানটি নিয়ে গীতিকার ও গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল বলেন, ‘ময়না গানের সাফল্যের পর তার ধারাবাহিকতায় আমরা ‘ও জান’ গানটি নিয়ে আসছি।