পার্কভিউ হসপিটালে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

Printed Edition

চট্টগ্রামে পার্কভিউ হসপিটাল লিমিটেডে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬।

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচান’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।দিবসের শুরুতে পার্কভিউ হসপিটালের নার্সদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি কাতালগঞ্জস্থ পার্কভিউ হসপিটাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মির্জাপুল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে হাসপাতালের কনফারেন্স হলে এক আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ.টি.এম. রেজাউল করিম। কেক কাটার মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রেজাউল করিম, ল্যাব ডিরেক্টর ডা. মাহবুবুর রহমান চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম. এম. আলম সাদী, ডিরেক্টর কমপ্লায়েন্স ডা: সালাহউদ্দিন এম.এ.এইচ. চৌধুরী, শিশুরোগ বিশেষজ্ঞ ডা: মো: ছগির, জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ হুমায়ুন কবীর, মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলামসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মার্কেটিং টিমের সদস্যরা। বিজ্ঞপ্তি।