রুয়েটে আন্তর্জাতিক প্রযুক্তি কনফারেন্সের উদ্বোধন
Printed Edition
রাজশাহী ব্যুরো
বিশ্বের ১৫টি দেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তিন দিনব্যাপী ‘পঞ্চম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং’ (ওঈঊঈঞঊ ২০২৬) শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কনফারেন্সের উদ্বোধন করেন রুয়েটের ভিসি অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, ‘এ ধরনের কনফারেন্স আমাদেরকে অংশগ্রহণের পাশাপাশি প্রশ্ন করার এবং বিশ্বের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। টেকসই উন্নয়নে প্রকৌশল শিক্ষাকে অবদান রাখতে হবে। ’বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) অনুষদ আয়োজিত এই কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, চীন, জাপান, জার্মানি, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়াসহ ১৫টি দেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাপানের রিউকিউস বিশ্ববিদ্যালয়ের অ্যামিরেটাস অধ্যাপক ড. ইয়োশিনোরি নামিহিরা, কারিগরি পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শহীদ উজ জামান, আইইইই বাংলাদেশ সেকশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- আয়োজক কমিটির কারিগরি সভাপতি এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. অজয় কৃষ্ণ সরকার।
ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের দেয়া তথ্যানুযায়ী, কনফারেন্সে উপস্থাপনের জন্য মোট ৯৯৫টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছিল। নিবিড় পর্যালোচনার পর সেখান থেকে ৩৩৫টি প্রবন্ধ নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ২৮৬টি প্রবন্ধ সশরীরে সেশনগুলোতে উপস্থাপন করা হবে, যা পরবর্তীতে আন্তর্জাতিক মানসম্পন্ন ওঊঊঊ ঢঢ়ষড়ৎব উরমরঃধষ খরনৎধৎু-তে প্রকাশিত হবে।