বিচারবহির্ভূত হত্যা
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টের বিচার শুরু
Printed Edition
বিবিসি
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তাতের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার কার্যক্রম শুরু করার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ক্রিমিনার কোর্ট (আইসিসি)। বৃহস্পতিবার আইসিসি এক বিবৃতিতে জানায়, প্রি-ট্রায়াল বিচারকরা সর্বসম্মতভাবে অভিযোগগুলো অনুমোদন করেছেন এবং মনে করেছেন যে দুতার্তের বিরুদ্ধে আনা অভিযোগের যথেষ্ট ভিত্তি রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে পরিচালিত তার মাদকবিরোধী অভিযানের সময় হাজারো মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। বর্তমানে ৮১ বছর বয়সী দুতার্তে এক বছরেরও বেশি সময় ধরে আটক রয়েছেন। তিনি বারবার নিজেকে মুক্তির আবেদন জানালেও তা খারিজ হয়েছে। এ দিকে তিনি আইসিসির বিচারিক প্রক্রিয়া মানতে অস্বীকৃতি জানিয়েছেন এবং দাবি করেছেন, ২০১৯ সালে তার শাসনামলেই ফিলিপাইন আইসিসির রোম সংবিধি থেকে বেরিয়ে আসে।
মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, দুতার্তের ‘মাদকবিরোধী অভিযান’ মূলত ছোটখাটো অপরাধীদের লক্ষ্য করে পরিচালিত হয়েছিল, যেখানে বড় অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।