যমুনা অয়েল কোম্পানির বিশেষ সাধারণ সভায় নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন
Printed Edition
যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) শনিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় ও চেয়ারম্যান, জেওসিএল বোর্ড মো: ইউনুসুর রহমান। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিচালক ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি (সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়), মুহম্মদ আশরাফ হোসেন পরিচালক (বিপণন) ও যুগ্ম সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, মো: সামসুল আলম ভূঁইয়া, প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এবং প্রকৌশলী শেখ আল আমীন। এ ছাড়াও উপস্থিত ছিলেন- স্বতন্ত্র পরিচালক কওছার জহুরা ও সালেহ আহমেদ খসরু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক প্রকৌশলী মো: আমীর মাসুদ এবং কোম্পানি সচিব মো: মাসুদুল ইসলাম। সভায় কোম্পানির নাম পরিবর্তনের প্রস্তাবটি বিশেষ প্রস্তাব (ঝঢ়বপরধষ জবংড়ষঁঃরড়হ) হিসেবে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। কোম্পানি আইন ১৯৯৪ (দ্বিতীয় সংশোধন, ২০২০)-এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটির নিবন্ধিত নাম ‘যমুনা অয়েল কোম্পানি-২ লিমিটেড’ থেকে পরিবর্তন করে ‘যমুনা অয়েল পিএলসি’ (ঔঅগটঘঅ ঙওখ চখঈ) করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজ্ঞপ্তি।