এক্সপোর্ট সেবার সাথে প্রাইম ব্যাংকের চুক্তি

Printed Edition
artho-3
এক্সপোর্ট সেবার সাথে প্রাইম ব্যাংকের চুক্তি

বাংলাদেশের রফতানি ব্যবসার উন্নয়ন ও এসএমই এবং উদীয়মান রফতানিকারকদের সমতা বৃদ্ধি করার লক্ষ্যে এক্সপোর্ট সেবার সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়, যা রফতানিকারকদের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ, পরামর্শ সেবা এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে তাদের প্রস্তুতি জোরদার করার একটি যৌথ উদ্যোগ। এই কৌশলগত চুক্তির আওতায় এক্সপোর্ট সেবা উদ্যোক্তাদের জন্য রফতানিমুখী প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা এবং পরামর্শ সেশন আয়োজন করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়া, রফতানি ডকুমেন্টেশন এবং বৈশ্বিক বাজারের সুযোগ সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। বিশেষভাবে তৈরী পোশাক (নন-আরএমজি) খাত সংশ্লিষ্ট নয় এমন রফতানি পণ্যকে গুরুত্ব দিয়ে নতুন রফতানিকারকদের কাঠামোবদ্ধ ও বিধিবদ্ধ রফতানি কার্যক্রমে এগিয়ে নিতে সহায়তা করা হবে।

চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং এক্সপোর্ট সেবার ফাউন্ডার জাহিদ হোসাইন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।