ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের সব মসজিদ, মাদরাসা, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে গুরুত্ব প্রদান করেছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে রাজশাহী সিটি করপোরেশনের আওতাধীন সব মসজিদ, মাদরাসা, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে সহযোগিতা করা হবে। শনিবার রাজশাহী মহানগরীর মুহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদের উন্নয়ন বিষয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন রাসিক প্রশাসক।

এ সময় রাসিক প্রশাসক মুহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্তকরণে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎকালে মুহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু, সাধারণ সম্পাদক শামসুদ্দিন হায়দার, সহসভাপতি রিয়াজ আহমেদ খান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।