আশুলিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদিক গুরুতর আহত
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ঢাকার আশুলিয়ার কুরগঁাঁও এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন দৈনিক সমাচারের ঢাকা জেলা প্রতিনিধি গোলাম সাব্বির আহমেদ। পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
জানা যায়, পেশাগত দায়িত্ব পালন শেষে রোববার রাত আনুমানিক ৯টার দিকে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় নিজ এলাকার পূর্বপরিচিত আলামিন হোসেন (ডিপজল)-এর সাথে পূর্বের আলোচিত কিছু বিষয় জানতে মুঠোফোনে তার সাথে যোগাযোগ করেন গোলাম সাব্বির। এ সময় আলামিন বাসার নিকটস্থ ‘রফিকের টেক’ মাঠে আসতে বলে তাকে। সেখানে আলামিনসহ একই এলাকার রানা, আকাশ ও রাসেল উপস্থিত ছিলো।
প্রথমে স্বাভাবিক কথোপকথনের এক পর্যায়ে হঠাৎ সোহাগ সেখানে হাজির হয়। তারপর অতর্কিত কোমর থেকে ছুরি বের করে গোলাম সাব্বিরের মাথায় কয়েকটি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যান মাটিতে।