মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হামলায় কিশোর নিহত
Printed Edition
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় সিয়াম (২০) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো এক কিশোর। গত মঙ্গলবার দুপুরে সুবিদখালী সরকারি কলেজের পেছনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত সিয়াম পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘোপখালী গ্রামের বাসিন্দা বাসেত তালুকদারের ছেলে। আহত কিশোরের নাম আবদুল্লাহ (১৭)। সে উপজেলার সুবিদখালী এলাকার বাদল মাস্টারের ছেলে।
এ ঘটনায় জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ভিডিও ফুটেজ দেখে বিশ্লেষণ করে পুলিশ তিনজনকে শনাক্ত করেছে এবং র্যাবের সহায়তায় রাইয়ান (২২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রাইয়ান উপজেলার সুবিদখালী ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামের আ: সালামের ছেলে।