এসএসসি পরীক্ষার প্রস্তুতি : ইসলাম শিক্ষা

চতুর্থ অধ্যায় আখলাক

Printed Edition
syllbus-1
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : ইসলাম শিক্ষা

মুহাম্মদ মিজানুর রহমান

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : আখলাক’ থেকে আরো ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

১৬। সুফি শব্দটির উৎপত্তি প্রসঙ্গে অধিকতর যুক্তিযুক্ত মত হলো-

(ক) সাফা থেকে উদ্ভূত

(খ) সফ থেকে উদ্ভূত

(গ) সউফ থেকে উদ্ভূত

(ঘ) সুফফা থেকে উদ্ভূত

১৭। সমাজে ইভটিজিং বৃদ্ধির অন্যতম কারণ কোনটি?

(ক) সুবিচারের অভাব

(খ) নৈতিকতার অভাব

(গ) সচেতনতার অভাব

(ঘ) শিক্ষার অভাব

১৮। ‘আসহাবে সুফফা’ মানে কী?

(ক) সাহায্যকারী (খ) সন্ন্যাসী

(গ) বারান্দার অধিবাসী

(ঘ) সরল পথে গমনকারী

১৯। কোন সূরায় সালাত শেষে পৃথিবীতে ছড়িয়ে পড়তে বলা হয়েছে?

(ক) সূরা নিসায়

(খ) সূরা জুমআয়

(গ) সূরা মায়িদায়

(ঘ) সূরা বাকারায়

২০। কোনটির মাধ্যমে মানুষ অধিক পরিমাণে জান্নাত লাভ করবে?

(ক) উত্তম চরিত্র (খ) দান

(গ) ইবাদাত (ঘ) লেখাপড়া

২১। হালাল জীবিকা উপার্জনের মাধ্যমে মানুষ কী অর্জন করে?

(ক) সামাজিক মর্যাদা

(খ) মানসিক তৃপ্তি

(গ) আখিরাতে সফলতা (ঘ) অঢেল ধনসম্পদ

২২। কুৎসা রটানো কী?

(ক) পরনিন্দা

(খ) প্রতারণা

(গ) বিদ্বেষ

(ঘ) গিবত

২৩। বন্ধুত্ব করার সময় কোন দিকটি দেখতে হবে?

(ক) স্বভাব চরিত্র

(খ) শিক্ষা

(গ) বংশ মর্যাদা

(ঘ) অর্থসম্পদ

২৪। ‘সেই সফলকাম যে পবিত্রতা অর্জন করে ও তার প্রভুর নামে জিকর করে এবং সালাত আদায় করে’ এ উক্তিটি কার?

(ক) হযরত ওমর (রা:)

(খ) হযরত আবু বকর (রা:) (গ) মহানবী (সা:)

(ঘ) জ্ঞানীদের

উত্তর : ১৬। ক, ১৭। খ, ১৮। গ, ১৯। খ, ২০। ক, ২১। গ, ২২। ঘ, ২৩। ক, ২৪। গ।