প্রশ্নোত্তর

Printed Edition
islami logo
প্রশ্নোত্তর

প্রশ্ন : আমার স্বামী আমাকে বিয়ের সময় দু’টি শর্তে আমাকে তালাক গ্রহণের অনুমতি দেন। একটি হলো ভরণপোষণ না দিলে অন্যটি হলো দাম্পত্যজীবনে সুখী না হলে। আমার স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর কিছু দিন ধরে আমি তালাক নিয়ে অনেক ওয়াসওয়াসায় ভুগছি। এতে আমি মানসিক অশান্তিতে আছি। সারাদিন মনে মনে বলি আমি তালাক গ্রহণ করলাম, আমি ২-৩ বার এই লাইন মুখে উচ্চারণও করি তখন কেউ সামনে ছিল না। থাকলে অবশ্যই শুনতো। আমি কখনোই চাইনি আমার তালাক হোক। এই লাইন আমি আমার স্বামীর দেয়া শর্ত পূরণ হয়েছে তাই বলিনি। বরং আমি বলেছি অতিরিক্ত ওয়াসওয়াসার জন্য। আমার প্রশ্ন হলো উচ্চারণ করে এভাবে তালাক গ্রহণের কথা বলায় কি আমার তালাক হয়েছে?

উত্তর : সামনে থেকে সাবধান থাকবেন। এ রকম আর করবেন না। ঝগড়া-মনোমালিন্য হতেই পারে, আবার সমাধানও হয়। সুতরাং ঝগড়ার কারণে এসব করবেন না। আর তালাক বিষয়ে মা-বাবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হয়।

-ফতোয়া বিভাগ : আস-সুন্নাহ ট্রাস্ট