গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ হুমকির মুখে পড়বে : শিশির মনির

Printed Edition
back-3
গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ হুমকির মুখে পড়বে : শিশির মনির

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, গণভোট অধ্যাদেশের সাথে জাতীয় নির্বাচনের তফসিল ওতপ্রোতভাবে জড়িত। তাই গণভোট বাতিল হলে আইনগত হুমকির মুখে পড়বে নির্বাচিত সংসদ।

গতকাল সোমবার দুপুরে হাইকোর্টের এনক্সে ভবনের সামনে জামায়াতের আইনজীবীদের সংবাদ সম্মেলনে শিশির মনির এ কথা বলেন।

এ সময় তিনি অভিযোগ করেন, গুম প্রতিরোধ অধ্যাদেশ, দুদক সংস্কার অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশসহ বিশের অধিক অধ্যাদেশ বাস্তবায়ন চায় না সরকার। অথচ এসব অধ্যাদেশ দেশের মানুষকে সংস্কারের আশা জাগিয়েছিল। তিনি এসব অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান সরকারকে।

শিশির মনির বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে ৩০ বিষয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্য হয়েছিল। সেসব বিষয়েও বিএনপি মানতে টালবাহানা করছে।